বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে
খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২২ ১৪:৪৩ পিএম
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ (মাঝে)। দ্বিতীয় ম্যাচেও উৎফুল্ল এমন দলকেই দেখতে চাইবে টাইগার সমর্থকরা ছবি: এএফপি
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে আজ। বাংলাদেশের সামনে আজই সিরিজ জিতে নেওয়ার সুযোগ।
এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। যেমনটা বলছিলেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, শেষ ম্যাচ পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাইনা।' ফরম্যাটটা যখন ওয়ানডে তখন ফেভারিটের তকমা আগে থেকেই বাংলাদেশের গায়ে ছিল। প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ক্যাচ মিস নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাবনায় রয়েছে। আগের ম্যাচে দুর্দান্ত জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে বাজে খেলা উইন্ডিজ দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।