× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমার ভক্তের অদ্ভুত কাণ্ড!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ২২:৩৮ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ২২:৪০ পিএম

নেইমার ভক্তের অদ্ভুত কাণ্ড!

প্রিয় তারকাকে কাছে পেতে কতজন কত কিছুই না করেন। তবে এক ব্রাজিলভক্ত যা করেছেন তার নজির খুঁজে পাওয়া অসম্ভব বটে! ব্রাজিলের ফুটবলার নেইমারকে নিজের সব সম্পত্তি লিখে দিয়েছেন এক ভক্ত। 

আরও পড়ুন : ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া প্রথম বিশ্বকাপ

শারীরিকভাবে অসুস্থ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেইমারের পাগলাটে ভক্ত। স্থানীয় সংবাদমাধ্যমকে ওই ভক্ত বলেছেন, ‘আমি নেইমারকে পছন্দ করি। ওকে খুব ভালোভাবে চিনি। আমিও অনেক অপবাদ সয়েছি। আমি পরিবারকেন্দ্রিক একজন মানুষ। বাবার সঙ্গে নেইমারের সম্পর্ক আমার নিজের বাবার স্মৃতিকে মনে করিয়ে দেয়। আমার শরীরের অবস্থা ভালো নয়। আমি বুঝতে পারছি যে, আমার সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউ নেই। আমি চাই না সরকার কিংবা আমার সঙ্গে যোগাযোগ না থাকা আত্মীয়-স্বজন সম্পত্তি নিয়ে যাক।’

নেইমারের ওই ভক্তের মতে, নেইমার ধনী হলেও লোভী নয়। তাই নিজের সম্পত্তির উত্তরাধিকার হিসেবে নেইমারকেই উপযুক্ত মনে করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা