× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'বলবয়' ফেদেরারের সঙ্গী 'বলগার্ল' মিডলটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১২:২০ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ১৫:১৪ পিএম

'বলবয়' ফেদেরারের সঙ্গী 'বলগার্ল' মিডলটন

উইম্বলডনে ফিরেছিলেন রজার ফেদেরার। হ্যাঁ, অবসর ভেঙেই নিশ্চয়! সুইজারল্যান্ডের তারকা টেনিস কোর্টে নেমেছিলেন, খেলেও ছিলেন এক রাউন্ড। তবে প্রতিযোগিতামূলক কোনো আসরে নয়, ২০২২ সালে অবসরে যাওয়া টেনিস কিংবদন্তি নেমেছিলেন লন্ডনের উইম্বলডনের কোর্টে। তার সঙ্গী ছিলেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। দুজনের সময়টাও বেশ কেটেছে।

লন্ডনে দুজনের কাটানো সময় নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে উইম্বলডন। তাতে দেখা যায়, ডাবলস ম্যাচে টেনিস কোর্টে দাপিয়ে বেড়াচ্ছেন দুজন। ফেদেরার ক্ষণিকের জন্য হয়ে গিয়েছিলেন বল বয়। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য কেটও বনে গিয়েছিলেন বল গার্লের ভূমিকায়। কেট মিডলটন অল ইংল্যান্ড টেনিস ক্লাবের পৃষ্ঠপোষকও।

বল বয় ও গার্লদের আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়। তেমনই একটি ইনডোর ট্রেনিং ফ্যাসিলিটিসও ঘুরে দেখেন ফেদেরার ও মিডলটন। উইম্বলডন ওয়েবসাইট জানিয়েছে, তাদের প্রায় ২৫০ জনেরও বেশি বল বয় ও গার্ল আছে। মূলত তাদের অনুপ্রেরণার জন্য গিয়েছিলেন ফেদেরার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা