প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২০:০৫ পিএম
ম্যানচেস্টার সিটি তাদের নতুন মৌসুমের জার্সির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে ছবি পোস্ট করেছিল। কিন্তু বিপত্তিটা বাধে সেখানেই। ছবিতে তারা ব্যবহার করেছিল ইলকে গুন্দোগানের ছবি। যিনি কিনা ফ্রি এজেন্ট হয়ে আছেন এবং ক্লাব ছাড়ার ব্যাপারেও বদ্ধপরিকর। ইউরোপিয়ান মিডিয়ায় যাকে নিয়ে খবর, ইতিহাদ ছেড়ে বার্সেলোনার ন্যু ক্যাম্পে যাচ্ছেন। কিন্তু যিনি এখনও নিশ্চিত না সিটির হয়ে আসন্ন মৌসুমও খেলবেন কিনা তাকে কেন ছবিতে দেওয়া হয়েছে?
বার্সেলোনা সমর্থকরা এমন একটি প্রশ্ন নিয়ে পোস্টে ঝাপিয়ে পড়েছিল। গুন্দোগানের যখন বার্সায় যাওয়া নিশ্চিত ধরে নেওয়া হচ্ছে, তখন এ ধরনের পোস্ট দেখে দ্বিধায় পড়েন বার্সেলোনার সমর্থকেরা। পরে অবশ্য দ্রুত নিজেদের সেই পোস্ট সরিয়েও নেয় ইংল্যান্ডের ক্লাবটি। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘কি দারুণ জার্সি!’
সপ্তাহখানেক আগে স্প্যনিশ গণমাধ্যম মার্কা জানিয়েছিল, গুন্দোগানকে দলে টানতে এগিয়ে আছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির হয়ে সদ্যসমাপ্ত মৌসুমে সব জেতা জার্মান তারকাকে খুব করে চাচ্ছিল আর্সেনাল, চুক্তি বাড়িয়ে নিতে সব ধরনের চেষ্টা করেও সফল হয়নি পেপ গার্দিওলার ক্লাব। কিন্তু সবকিছু চুকে গেছে, গুন্দোগান ইতিহাদ ছেড়ে ন্যু ক্যাম্পে যাচ্ছেন বলে পাকা খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো ও দিয়ারিও স্পোর্ত।???? Manchester City have announced their new home kit with Gündogan posing. pic.twitter.com/EyYKpr8QTE
— barcacentre (@barcacentre) June 24, 2023
জাভি হার্নান্দেজের ডাকে সাড়া দিয়েছেন সিটির তারকা মিডফিল্ডার। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বার্সেলোনা গুন্দোগানের সঙ্গে তিন বছরের চুক্তি করবে। তবে সিটি কিছু না বললেও পরিস্থিতি ও সমীকরণ মিলিয়ে গুন্দোগানের বার্সায় যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।