× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাদা বলের নেতৃত্বে হার্দিককে চান শাস্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৯:৩৫ পিএম

সাদা বলের নেতৃত্বে হার্দিককে চান শাস্ত্রী

রবি শাস্ত্রী আগেই বলেছিলেন, পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া। ভারতের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর তিনি রোহিতের বদলে সাদা বলের নেতৃত্বে হার্দিককে দেখতে চান। তবে টেস্টের ক্ষেত্রে তাকে বিবেচনায় রাখলেও ভারতের কিংবদন্তি চান, একটু রয়ে-সয়ে লাল বলের ক্রিকেট খেলুক হার্দিক।

আইসিসির মেগা টুর্নামেন্টটিতেও তাদের হয়ে নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। যদিও অফ-ফর্মের কারণে রোহিতকে নিয়ে বেশ সমালোচনা চলছে। বিশ্বকাপের পরই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। তাই তো পান্ডিয়াকে শাস্ত্রী রোহিতের জায়গায় দেখতে চান। সাদা বলের ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে নিজের অবস্থান একরকম নিশ্চিতই করে ফেলেছেন পান্ডিয়া। তবে সংশয় আছে লাল বলের ক্রিকেট নিয়ে।

শাস্ত্রীর কাছে একটি অনুষ্ঠানে জানতে চাওয়া হয়, টেস্টেও পান্ডিয়া ভবিষ্যতে অধিনায়ক হতে পারেন কি না। শাস্ত্রী জানিয়েছেন, এই ফরম্যাটে এমন দাপুটে পান্ডিয়াকে চান না। ভারতের কিংবদন্তি বলেছেন, ‘হার্দিকের শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এটা পরিষ্কার করে বোঝা উচিত সবার। আগামী বিশ্বকাপের পর তার শরীর যদি প্রস্তুত থাকে, সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে আসা উচিত তার।

পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া দেবে ভারতকে নেতৃত্ব বলে আগেই জানিয়েছিলেন শাস্ত্রী, ‘হার্দিকই তো গত কয়েক মাস ধরে অধিনায়কত্ব করছে। চোট না পেলে পরের বিশ্বকাপে ওকেই নেতা হিসাবে দেখতে পাচ্ছি। আমার মনে হয় নির্বাচকরা এবার অন্য দিকে যাবে। আইপিএল দেখিয়েছে প্রতিভার খামতি নেই। তাই হয়তো পরের বিশ্বকাপে একেবারে অন্য দল দেখতে পাব। নতুন প্রতিভারা সুযোগ পাবে সেখানে।’

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে তরুণ দল পাঠিয়েছিল ভারত। মহেন্দ্র সিংহ ধোনির সেই দল চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল। এবারও তেমন কিছু হার্দিকের হাত ধরে ঘটবে বলে বিশ্বাস শাস্ত্রীর, ‘আমার মনে হয় বিসিসিআই ২০০৭ এর পথেই যাচ্ছে। সেই সময় যেমন তরুণ প্রতিভাদের উপরে ভরসা করেছিল তারা, আগামী বছরও সেটা দেখা যেতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা