প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৫:৫৮ পিএম
‘স্পাইডারম্যান’ সিনেমার নায়ক টম হল্যান্ড টটেনহাম হটস্পার্সের অন্তঃপ্রাণ সমর্থক। স্বাভাবিকভাবেই টটেনহামের দুই তারকা হ্যারি কেইন আর সন হিউং মিনেরও বড় ভক্ত। ক্লাবের শুভাকাঙ্ক্ষী তো হলান্ড বটেই, তবে এর চেয়েও বড় শুভাকাঙ্ক্ষী তিনি কেন-সনের। আর তাই দুজনকে পরামর্শ দিয়েছেন টটেনহাম ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে।
হল্যান্ড আগামী মৌসুমে কেন ও সনকে দেখতে চান স্প্যানিশ ক্লাব রিয়ালে। ইংলিশ ফরোয়ার্ড কেন যোগ দিতে চান প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। কেনের ভবিষ্যৎ নিয়ে স্পার্স সমর্থক হল্যান্ডকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, সুযোগ পেলে কেনকে কি বলতে চান?
হল্যান্ড বলেছেন, ‘মাদ্রিদে যাও। মাদ্রিদেই এবং বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় হয়ে উঠতে এটিই তোমার যোগ্য।’ অভিনেতা এরপর সনকে নিয়ে বলেছেন, ‘সন, তোমাকেও বলব, কেইনের সঙ্গে যাও। যাও এবং দুজনে একসঙ্গে চ্যাম্পিয়নস লিগ জিত।’Tottenham fan Tom Holland tells Harry Kane to LEAVE for Real Madrid so he can be 'the best player in the world' https://t.co/n4enFKKhrt
— Mail Sport (@MailSport) June 24, 2023
গত মৌসুমে মাদ্রিদ ছেড়ে অন্যতম সেরা ফরোয়ার্ড করিম বেনজেমা পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। এরপর থেকে ২৯ বর্ষী কেনকে দলে পেতে চাচ্ছেন মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি।