× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরেন্দ্র মোদি চান বিশ্বকাপে খেলুক যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৭:২৫ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১৮:০৭ পিএম

নরেন্দ্র মোদি চান বিশ্বকাপে খেলুক যুক্তরাষ্ট্র

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিযোগিতায় বাছাই পর্বের বাধা পেরিয়ে আমেরিকা মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে, এমনটাই আশা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে ক্রিকেট-কূটনীতি দিয়ে মার্কিন নাগরিকদের হৃদয় জিতে নেন ভারতের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, বেসবলের প্রতি ভালোবাসা আছে আমেরিকার। তবু এই দেশে ক্রিকেট জনপ্রিয় হচ্ছে। আমেরিকার ক্রিকেট দল ভারতের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করুক এটাই আমার চাওয়া। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল।

আরও পড়ুন: ঈদের ছুটির আগে শেষ অনুশীলনে দল

পঞ্চাশ ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মতো দলের পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ে লড়ছে যুক্তরাষ্ট্র। বিশ্ব আসরে জায়গা পাওয়ার লড়াইয়ে জিম্বাবুয়েতে অবশ্য বেশ পিছিয়ে পড়েছে এ গ্রুপের দলটি। প্রথম তিন ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে বাদ পড়ার মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। বাছাই পর্বের ১০ দলের থেকে দুটি দল সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট। সেই হিসেবে বিশ্বকাপে আমেরিকাকে মোদির দেখতে চাওয়া অপূর্ণই থাকবে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা