× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেল থেকে আলভেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ২২:২৮ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ২২:৩৩ পিএম

জেল থেকে আলভেজ

পাঁচ মাস পেরিয়ে গেছে। স্পেনে তরুণীর করা ধর্ষণের অভিযোগে সেই যে জেলে ঢুকলেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ, আর বের হতে পারেননি। মাঝের সময়টাতে ঘটে গেছে কত কিছু। ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল হওয়া ছাড়াও হারিয়েছেন জীবনসঙ্গীকে।

আরও পড়ুন : মেসিকে বেলের পরামর্শ

স্ত্রীকে নিজের কথাটুকু বলারও সুযোগ পাননি সাবেক এই বার্সা তারকা। অবশেষে মুখ খুলেছেন আলভেজ। যার জন্য জীবনে এত কিছু, সেই অভিযোগকারী তরুণীকে ক্ষমা করে দেওয়ার কথা স্প্যানিশ সাংবাদিক মায়কা নাভারোকে জানিয়েছেন তিনি।

আলভেজ বলেন, ‘আমি স্বেচ্ছায় কখনও কাউকে আঘাত করিনি, সেই রাতেও করিনি। আমি জানি না সে সজ্ঞানে আছে কি না, রাতে তার ভালো ঘুম হয় কি না। তবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি এটুকু জানাতে চাই সেদিন কী ঘটেছিল এবং বাথরুমে কী হয়েছিল। এখন পর্যন্ত সবাইকে এক ভীতিকর গল্পই শোনানো হয়েছে। যা ঘটেছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা