× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের চাওয়ামতো রিয়ালেই যাবেন এমবাপে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৪:৪১ পিএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১৫:১৯ পিএম

মায়ের চাওয়ামতো রিয়ালেই যাবেন এমবাপে!

গত মৌসুমে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়া কিলিয়ান এমবাপের যেন সময়ের ব্যাপার ছিল। ফরাসি তারকা অবশ্য শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ডেরায় থাকার সিদ্ধান্ত নেন। তবে চুক্তি শেষের পথে থাকায় ফরাসি ক্লাবটির সঙ্গে আর চুক্তি বাড়াতে রাজি নন এমবাপে। তাই আবারও আলোচনায় এমবাপের স্বপ্নের ক্লাব রিয়ালেই যাওয়ার। লস ব্লাঙ্কোসদের হয়ে তাকে মাঠে দেখতে চান এমবাপের মা ফাইজা লামারিও। মেসিও বলেছেন, যেতে হলে হয় যাও মাদ্রিদে নয়তো বার্সেলোনা।

ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসি ক্লাব ছাড়ার আগে এমবাপেকে বলেন, ‘আমি চাইব তুমি বার্সেলোনাতে যাও। কিন্তু যদি তুমি রিয়াল মাদ্রিদে যেতে চাও, সেখানেই যাও। এমন একটা দলে যাও যারা জিততে জানে।’

এমবাপের মায়ের চাওয়ার বিষয়টি নিয়ে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, ‘আমার ধারণা এমবাপের মা চান, সে রিয়াল মাদ্রিদে আসুক। এটা তার মায়ের স্বপ্ন ছিল। এমবাপে এখনও অনেক ছোট। যদিও আমি তার মায়ের সঙ্গে কথা বলিনি। কিন্তু তিনি অনেকটাই বিরক্ত, যখন পরিস্থিতি বদলে যায় এবং একজন মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেটাকে সম্মানও করতে হবে। তার বয়স এখন ২৪, তাকে অনেক চাপেও রাখা হয়েছে।’

২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন এমবাপে। চুক্তি নবায়ন না করলে এমবাপেকেও এ মৌসুমে ক্লাব ছাড়তে হবে, এমন হুমকিও দিয়ে রেখেছে পিএসজি। এমন বাস্তবতায় এমবাপের ভবিষ্যৎ নিয়ে আবারও এগিয়ে এসেছেন মা ফাইজা। তিনি বিশ্বকাপজয়ী তারকাকে পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার ব্যাপারেই তাগাদা দিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা