× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুটানকে হারিয়ে মালদ্বীপের শুভসূচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১০:৫৩ এএম

আপডেট : ২৩ জুন ২০২৩ ১১:৫৭ এএম

ভুটানকে হারিয়ে মালদ্বীপের শুভসূচনা

মালদ্বীপের চোখে চোখ রেখে সমানতালে লড়েছিল ভুটান। বল দখলে পিছিয়ে থাকলেও এগিয়ে ছিল আক্রমণে। কিন্তু দুই অর্ধে ২ গোল হজম করে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়েছে তারা। ১০ জনের দল নিয়েও ২-০ গোলে জিতে শুভসূচনা করেছে মালদ্বীপ।

ভারতে হওয়া ম্যাচটিতে মালদ্বীপের হয়ে গোল ২টি করেছেন হামজা মাহমুদ ও হাসনাইন নায়িজ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৫ মিনিটে গোল করেন হামজা, ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাসনাইন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় মালদ্বীপ। পঞ্চম মিনিটেই পায় গোলের দেখা। পেনাল্টি থেকে গোল করে মালদ্বীপকে এগিয়ে নেন হামজা মাহমুদ। পরে আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে লড়াই। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে দুই দলই লড়তে থাকে সমানতালে। মালদ্বীপ দ্বিতীয় গোলের দেখা পায় ৮৯ মিনিটে। ইবরাহিম আইসামের বাড়ানো বলকে গোলে পরিণত করেন হাসনাইন নায়িজ। অতিরিক্ত সময়ে অবশ্য ১০ জনের দলে পরিণত হয় মালদ্বীপ। পরপর দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন হাসনাইন রায়িফ। পরে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মালদ্বীপ।

২৫ জুন বাংলাদেশ সময় বিকাল ৪টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। একই দিন রাত ৮টায় লেবাননের মুখোমুখি হবে ভুটান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা