× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেট দল কিনলেন সঞ্জয় দত্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ২১:০৯ পিএম

ক্রিকেট দল কিনলেন সঞ্জয় দত্ত

লাভজনক হওয়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে ঝুঁকছেন অনেক কোটিপতি। বিনিয়োগ করছেন ফ্র্যাঞ্চাইজি লিগের দল কেনায়। সেই সুবাদে একের পর এক নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হচ্ছে বিভিন্ন দেশে। যেখানে দল কিনতে দেখা যাচ্ছে ভারতে আইপিএল খেলা দলগুলোকে।

আরও পড়ুন - ২০০ ম্যাচকে অনন্য অর্জন মানছেন রোনালদো

জিম্বাবুয়েতে শুরু হতে চলা ফ্র্যাঞ্চাইজি লিগ ‘জিম অ্যাফ্রো টি১০’-এ অবশ্য সেটি হয়নি। আইপিএলের দলগুলো সেখানে দল না কিনলেও বলিউড তারকা সঞ্জয় দত্ত কিনেছেন একটি দল। যার মধ্য দিয়ে শাহরুখ-প্রীতির পর প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রাখলেন বলিউডের আরেক তারকা অভিনেতা।

নয় দিনের এই লিগে খেলবে পাঁচটি দল, যা আগামী ২০ জুলাই শুরু হয়ে চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিটি ম্যাচই হবে হারারেতে। আর সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবে সঞ্জয় দত্তের দল হারারে হারিকেন্স। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্মভাবে এই দলটি কিনেছেন সঞ্জয়। দল কিনে সঞ্জয় বলেন, ‘ভারতে ক্রিকেটকে ধর্মের মতো দেখা হয়। আমাদের দেশের অন্যতম বড় খেলা এটা। বিশ্বের বিভিন্ন কোণে এই খেলা যাতে ছড়িয়ে পড়ে সেটা দেখা আমাদের দায়িত্ব। ক্রিকেটে জিম্বাবুয়ের অনেক ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। সমর্থকদের নতুন আনন্দ উপহার দিতে চাই। আশা করি জিম অ্যাফ্রো টি১০ প্রতিযোগিতায় হারারে হারিকেন্স ভালো খেলবে।’

জিম্বাবুয়েতে প্রথমবারের মতো হওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে হারারে ছাড়া বাকি দলগুলো হলো ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়ন্স।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা