× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিপক্ষ নিশ্চিত বসুন্ধরার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ২২ জুন ২০২৩ ১৬:৩২ পিএম

প্রতিপক্ষ নিশ্চিত বসুন্ধরার

ইতিহাসই হাতছানি দিয়ে ডাকছে বসুন্ধরা কিংসকে। এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে খেলতে যাচ্ছে প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে। তবে মূল পর্বে নয় অবশ্য, দুটো প্লেঅফ পর্ব পেরোতে পারলে তবেই মিলবে মূল পর্বের টিকিট। 

আরও পড়ুন : জিততে ভুলে গেছে জার্মানি

সে প্রতিযোগিতার প্লেঅফে কে হবে বসুন্ধরার প্রতিপক্ষ, তা নিয়ে অপেক্ষা ছিল বহুদিনের। সে অপেক্ষা শেষ হয়েছে গতকাল। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক সূচি প্রকাশ করেছে। সেখানেই জানা যায় বসুন্ধরা খেলবে শারজা এফসির বিপক্ষে।

এএফসির প্রতিযোগিতায় বাংলাদেশ আছে ওয়েস্ট জোনে। সেখানেই প্লেঅফে খেলতে হবে বসুন্ধরাকে। শারজার বিপক্ষে ম্যাচটি হবে এক লেগের। ক্লাব র‍্যাঙ্কিংয়ে শারজা থেকে অনেক পিছিয়ে আছে বসুন্ধরা। সে কারণে ম্যাচটা শারজার মাঠেই খেলতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। আগামী ১৫ আগস্ট হবে ম্যাচটি। সে ম্যাচ জিতে গেলে বসুন্ধরার পরের প্রতিপক্ষ ইরানি দল ট্র্যাক্টর এফসি। সেটা জিতলে তবেই মিলবে মূল পর্বের টিকিট।

শারজা এফসি নিজ দেশের লিগের সবশেষ আসরের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়নস লিগে এর আগে খেলার অভিজ্ঞতা তো আছেই, তাদের দেখা গিয়েছিল নকআউটেও। 

দল হিসেবেও শারজা বেশ ভালো। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ ও ফরোয়ার্ড পাকো আলকাসেরও এই দলে খেলছেন এখন। এখানেই শেষ নয়, ২০১৭-১৮ চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে রোমার হয়ে বার্সার বিপক্ষে শেষ গোলটি করা কস্তাস মানোলাসও আছেন এই দলটিতে। ফলে প্লেঅফে যে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে বসুন্ধরাকে, তা বলাই বাহুল্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা