× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাশেজে শাহীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৩ ০১:৪৫ এএম

অ্যাশেজে শাহীন

অ্যাশেজ পুনরুদ্ধারের আশায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ টেস্টের প্রথমটিতে এজবাস্টনে লড়ছে ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে আগ্রহের কমতি নেই দর্শকদের। সেই আগ্রহ থেকেই ম্যাচটি দেখতে এজবাস্টনে উপস্থিত হয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি। এজবাস্টন টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে বসে উপভোগ করেছেন তিনি।

গত জুলাই থেকেই হাঁটুর চোটের কারণে টেস্ট ম্যাচে দেখা যাচ্ছে না শাহীনকে। বর্তমানে নটিংহামশায়ারের প্রতিনিধিত্ব করতে ইংল্যান্ডে রয়েছেন পাকিস্তানের এই তারকা পেসার। খেলছেন টি-টোয়েন্টি ব্লাস্টে।

আর সেই ফাঁকেই ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ দেখার সুযোগটি লুফে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে ক্যামেরায় শাহীনকে দেখা গেছে স্ট্যান্ডে বসে ম্যাচ উপভোগ করতে।

পরবর্তীকালে অ্যাশেজ মাঠে বসে দেখার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে নিজেও জানিয়েছেন শাহীন; যা ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে কালো টি-শার্ট ও সানগ্লাস পরা অবস্থায় দেখা যায় তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা