× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপের গোলে ফ্রান্সের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১১:০৯ এএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১২:১৩ পিএম

এমবাপের গোলে ফ্রান্সের জয়

২০২৪ ইউরো বাছাই পর্বের ম্যাচে টানা চতুর্থ জয় পেয়েছে ফ্রান্স। গ্রিসকে ১-০ গোলে হারিয়ে বি গ্রুপের শীর্ষে উঠে গেছে কাতার বিশ্বকাপের রানার্সআপ দল। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ফ্রান্সের পিএসজি তারকা কিলিয়ান এমবাপে।

নিজেদের মাটিতে ম্যাচ হলেও খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না ফ্রান্স। আক্রমণে গেলেও গোল আসছিল না। তবে মাথা ঠান্ডা রেখেছিলেন এমবাপে। কাজ হয়েছে তাতেই। ম্যাচের ৫৫ মিনিটে ফ্রান্সের আক্রমণ সামাল দিতে গিয়ে রক্ষণে ভুল করে বসে গ্রিস। পেনাল্টি পায় ফ্রান্স। সেখান থেকে দারুণ গোলে দলকে এগিয়ে নেন এমবাপে।

এ গোলের মধ্য দিয়ে এ মৌসুমে ফ্রান্সের হয়ে ১৩ ম্যাচে ১৩ গোল পূর্ণ হলো এমবাপের। একই সঙ্গে দেশের হয়ে ৭০তম ম্যাচে তার ক্যারিয়ারের ৪০তম গোল। দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনির রেকর্ড স্পর্শ করতে আর মাত্র ১টি গোল দরকার এমবাপের।

ম্যাচ জয়ের পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘খেলোয়াড়দের জন্য এটি একটি দীর্ঘ মৌসুম ছিল। তারা তাদের ছুটির জন্য অপেক্ষা করছে। তবে ম্যাচ জেতার জন্য আমাদের যা দরকার ছিল আমরা তা করেছি। এটি এমন একটি দল যার অভিজ্ঞতা ছয় মাস আগের চেয়ে কম, তবে প্রচুর মান রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা