× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকার হ্যাটট্রিকে নর্থ মেসিডোনিয়ার জালে ৭ গোল ইংল্যান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১০:৪৫ এএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১১:২৫ এএম

সাকার হ্যাটট্রিকে নর্থ মেসিডোনিয়ার জালে ৭ গোল ইংল্যান্ডের

ওল্ড ট্রাফোর্ডে ২০২৪ ইউরো বাছাই পর্বের ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। ম্যাচে গোলের হ্যাটট্রিক করেছেন আর্সেনাল স্ট্রাইকার বুকায়ো সাকা। জোড়া গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন। এ জয়ে গ্রুপ সি থেকে ইউরো বাছাইয়ে চার ম্যাচে চার জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান ইংল্যান্ডের।

ঘরের মাটিতে ইউরো বাছাইয়ের ম্যাচে ২০১৬ সালের পর কখনোই হারেনি ইংল্যান্ড। একই সঙ্গে প্রতিপক্ষের জালে প্রতিবারই গোল উৎসব করেছে দলটি। সবশেষ ম্যাচেও দেখা গেল সেই চিত্র। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়ে জয় পেয়েছে ইংল্যান্ড। এ জয় নিয়ে টানা ১২ জয় পূর্ণ হয়েছে দলটির। আর এ সময়টায় প্রতিপক্ষের জালে মোট ৪৭টি গোল দিয়েছে দলটি। বিপরীতে হজম করেছে মোটে ৪ গোল।

এদিন গোল পেতে কিছুটা সময় লেগেছে ইংল্যান্ডের। ম্যাচের ২৯ মিনিটে ডেডলগ ভাঙেন হ্যারি কেইন। এরপর ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ব্যবধান ৩-০ করেন মার্কাস র‌্যাশফোর্ড।

বিরতি থেকে ফিরে হ্যাটট্রিক পূর্ণ করতে সমর্থকদের খুব বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি সাকা। ম্যাচের ৪৭ ও ৫১ মিনিটে পরপর দুই গোল দিয়ে হ্যাটট্রিক আদায় করে নেন। এরপর ৬৪ মিনিটে ফিলিপ্স ও ৭৩ মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন জোড়া গোল পূর্ণ করলে ৭-০ গোলের জয় পায় ইংল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা