প্রবা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৪ পিএম
বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। ছবি : সংগৃহীত
বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন প্রতিপক্ষ হ্যান্স নিয়েমেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমি বিশ্বাস করি তিনি খেলায় প্রতারণা করেন। তাই এমন প্রতিপক্ষের সঙ্গে আমি খেলতে চাই না।
সোমবার (২৬ সেপ্টেম্বর) টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
কার্লসেন বলেন, ভবিষ্যতে তারা কী করতে পারে সে বিষয়ে আমি কিছু জানি না। বিবৃতিতে তিনি হতাশা প্রকাশ করেছেন। বলেন, আমি হতাশ। সেরা ইভেন্টে সর্বোচ্চ স্তরে আমি দাবা খেলা চালিয়ে যেতে চাই।
কার্লসেন এর আগে নিয়েমেনের বিরুদ্ধে গোপনে অভিযোগ করেছিলেন।
১৯ বছর বয়সী নিয়েমেন দাবি করেছেন, তিনি প্রতিযোগিতামূলক দাবাতে প্রতারণা করেননি। কার্লসেন তার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করছেন বলেও মনে করছেন তিনি।
তবে তিনি ১২ বছর ও ১৬ বছর বয়সে অনলাইনে দাবা খেলার সময় দুইবার প্রতারণা করেছেন বলে স্বীকার করেছেন।
নিয়েমেনের এমন বক্তব্য মানতে নারাজ ম্যাগনাস।
নরওয়ের এ দাবাড়ু টানা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। সম্প্রতি তিনি সিনকুইফিল্ড কাপে যুক্তরাষ্ট্রের গ্রান্ডমাস্টার হ্যান্স নিয়েমেনের কাছে হেরে যান। পরে আরও একটি টুর্নামেন্টে হ্যান্সের বিপক্ষে মাত্র একটি চাল দেওয়ার পরপরই খেলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।
বিবৃতিতে ম্যাগনাস দাবি করেছেন, দাবা খেলার সময় হ্যান্স নিয়েমেন খেলোয়াড়সুলভ আচরণ করেননি। খেলার গুরুত্বপূর্ণ পর্যায়েও তার মনে হয়েছে হ্যান্স নিয়েমেন সহজাতভাবে খেলছেন না।
প্রবা/আরএম/এমজে