× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দলে রশিদ-মুজিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৪:২৯ পিএম

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দলে রশিদ-মুজিব

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল রশিদ খানকে। স্কোয়াডে ছিলেন না মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির মতো ক্রিকেটাররাও। তাদের ছাড়া আনকোরা আফগানরা সাদা পোশাকে দেখেছেন লজ্জাজনক হার। এবার দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। 

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হাশমতউল্লাহ শহীদির অধিনায়কত্বে আছেন প্রথম সারির সব তারকা ক্রিকেটার। ১০ জনের রিজার্ভ খেলোয়াড়ও রেখেছে আফগানিস্তান।

ঢাকা টেস্ট শেষে আফগানরা যাবেন আরব আমিরাতে। জুলাইয়ের শুরুতে ফের বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই, একই ভেন্যুতে। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই হবে দুটি টি-টোয়েন্টি।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদুল্লাহ কামাল, ইবরাহিম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজহারুল্লাহ নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমাদ, সালিম শাফী এবং সৈয়দ আহমদ শিরজাদ।
রিজার্ভ ক্রিকেটার: করিম জানাত, জুবাইদ আকবরী, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নায়েব, শারাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, ডারউইস রাসুলি এবং ইশাক রাহিমি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা