× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ে বিড়ম্বনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ২৩:০৫ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ২৩:১১ পিএম

অভিনয়ে বিড়ম্বনা

কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘ওয়ার্নি’ নামের মিনি সিরিজ। প্রয়াত অস্ট্রেলিয়ান লেগস্পিনারের জীবনের প্রায় সবকিছু তুলে আনা হয়েছে সিরিজটিতে।

আরও পড়ুন - ডুবুরি রোহিত

ক্যারিয়ার, বিতর্ক এবং জীবনী নিয়ে নির্মিত ফিল্মে ওয়ার্নের ভূমিকায় থাকছেন স্বদেশি অভিনেতা অ্যালেক্স উইলিয়ামস এবং ওয়ার্নের সাবেক স্ত্রী সিমোনে কালাহানের চরিত্রে আছেন মার্নি কেনেডি। বিড়ম্বনাটি ঘটেছে দুজনের ঘনিষ্ঠ একটি দৃশ্য শুটিং করার সময়।

অভিনেতাদের উদ্দেশে বলা ছিল, দুজনে আস্তে আস্তে ঘনিষ্ঠ সম্পর্কে যাবে। বিছানায় যাওয়ার সেই দৃশ্যে করে ফেলেছেন গড়বড়। এতটাই তালগোল পাকিয়েছেন যে, দুজনকেই শুয়ে থাকতে হচ্ছে হাসপাতালের বিছানায়। দুজনেরই শরীরে পড়েছে একাধিক ব্যান্ডেজ। কেটেছিলেও গিয়েছে কয়েক জায়গায়। তবে দুজনে এখন সুস্থ আছেন।

কিন্তু কী ঘটেছিল শুটিংয়ে? অভিনেত্রী মার্নি দিয়েছেন উত্তর, ‘আমাদের ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলছিল। আমরা একে অপরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেওয়ার কথা ছিল। কিন্তু ঘটেছে দুর্ঘটনা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা