স্কুল ক্রিকেট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩ ২১:২৭ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩ ২১:৩৯ পিএম
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালের টিকিট কেটেছে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয় ও দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। আজ প্রথম সেমিফাইনালে ঢাকা আগানগর উচ্চ বিদ্যালয়কে ৮ উইকেটে হারিয়েছে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়। দিনের অন্য সেমিফাইনালে পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনকে ১৫৯ রানে ধরাশায়ী করেছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়।
আরও পড়ুন- মাখোঁর প্রভাব অস্বীকার এমবাপের
সেফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফাইনালে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়কে মোকবিলা করবে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়।
মিরপুরে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন। ব্যাটিংয়ে নেমে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় ৩৪ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৫১ রান। জবাবে খেলতে নেমে ২০.১ ওভারে ৯২ রানেই গুটিয়ে যায় পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন।
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অন্য সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ঢাকা আগানগর হাইস্কুল ৩২.২ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয়। জবাবে খেলতে নেমে ৩০.২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়।