× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৬:৪৬ পিএম

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ভারত

২০২২-২৫ মহিলা চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আসছে জুলাইয়ে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় নারী দল। এ সফরে ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। সফর সামনে রেখে ভারত দল ঢাকায় পা রাখবে ৬ জুলাই। এরপর ৯ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারতের বাংলাদেশ সফর। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। সফরের সবগুলো ম্যাচ হবে মিরপুরে।

টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ১৬ জুলাই। নিজেদের মাটিতে হওয়া ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচগুলো মহিলা চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব বহন করবে। যা ২০২৫ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলবে।

চ্যাম্পিয়নশিপে এমনিতেও খুব একটা ভালো অবস্থানে নেই নিগার সুলতানা জ্যোতির দল। এখন পর্যন্ত নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সিরিজে দুটি ম্যাচে অংশ নিলেও জয় পায়নি বাংলাদেশ। বাকি চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে। অন্যদিকে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান ভারতের। কাজেই ঘরের মাটিতে এ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা