প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৬:১৮ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩ ১৬:৫০ পিএম
দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাজ হলো না। বৃষ্টি থামলেও বল মাঠে গড়ায়নি ভেজা থাকায়। তবে তাতে অবশ্য ক্ষতি হয় বাংলাদেশ নারী দলের। প্রথম ম্যাচ জেতা থাকায় দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
শুক্রবার (১৬ জুন) ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু হংকংয়ে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। মাঠে গড়ায়নি টসও। এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তবে পরপর দুই ম্যাচ খেলা না হলেও সেমিফাইনালে যেতে অসুবিধা হয়নি বাংলাদেশের। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৯৭ রানের জয়ের সুবাদে গ্রুপ বি থেকে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। অবস্থান টেবিলের শীর্ষে।
সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।