প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৫:০৬ পিএম
আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান নাজাম শেঠি খোঁচা দিয়ে বলেছেন, তিনি ভারতকে বেশ বুঝতে পেরেছেন। ২০০৮ সালের পর এই প্রথম বহুদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। আসরের এশিয়া কাপের প্রথম চারটি ম্যাচ আয়োজন করবে, বাকি ম্যাচগুলো বসবে শ্রীলঙ্কায়।
এসিসি হাইব্রিড মডেলের এশিয়া কাপের আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়ার পর পিসিবির ভিডিও বার্তায় শেঠি বলেন, ‘আমি আনন্দিত। আনন্দিত এই কারণে যে এশিয়া কাপের জন্য এসিসি আমাদের হাইব্রিড পদ্ধতি গ্রহণ করেছে। লে পিসিবিই টুর্নামেন্টের আয়োজক থাকছে। পাকিস্তানের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে আসতে পারবে না। ফলে এই ব্যবস্থার প্রয়োজন ছিল। আমাদের সমর্থকেরা আবেগপ্রবণ। ১৫ বছরে প্রথম বার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে দেখতে মুখিয়ে ছিল তারা। কিন্তু আমরা বিসিসিআইয়ের অবস্থান বুঝতে পারছি।’
کرکٹ کے شائقین کے لیے بڑی خوشخبری
— Pakistan Cricket (@TheRealPCB) June 15, 2023
ایشیا کپ ایک بار پھر پاکستان میں۔ پاکستان کرکٹ بورڈ کی مینجمنٹ کمیٹی کے چیئرمین نجم سیٹھی کا پیش کردہ ہائبرڈ ماڈل منظور, ایشیا کپ31 اگست سے17 ستمبر تک ہوگا۔ ابتدائی میچز پاکستان میں ہونگے جس کے بعد بقیہ میچز سری لنکا میں کھیلے جائیں گے۔ pic.twitter.com/r9jUZ8jCGX
পিসিবি প্রধান বলেছেন, ‘দুই দেশের সীমানা অতিক্রম করার আগে পিসিবির মতন বিসিসিআইয়েরও সরকারের অনুমোদন এবং ছাড়পত্র প্রয়োজন। এই প্রেক্ষাপটে হাইব্রিড মডেলই ছিল এই সমস্যার সেরা সমাধান। আর সে কারণেই আমি এটির পক্ষে এত দৃঢ় ভাবে সওয়াল করে গিয়েছি।’
এশিয়া কাপের সময় ও ভেন্যু নিশ্চিত করলেও সূচি এখনও প্রকাশ করেনি এসিসি। টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি যাবে ‘সুপার ফোর’ পর্বে। সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে চ্যাম্পিয়ন হতে।