× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিচার্লিসনের স্বপ্নের ক্লাব স্পেনে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ১১:৩০ এএম

রিচার্লিসনের স্বপ্নের ক্লাব স্পেনে

ইনজুরি এবং ফর্মহীন মৌসুমে মাঠে ও মাঠের বাইরে ধুঁকেছেন রিচার্লিসন। প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামের হয়ে  সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৩৫ ম্যাচ খেলে করেছেন মাত্র ৩টি গোল। গত বছর এভারটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে স্পার্সদের ডেরায় এসেছিলেন। এবার নিজেকে প্রমাণ করতে চান, কেন তার এত দাম। একই সঙ্গে ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন পছন্দের ক্লাবের নাম।

রিয়াল মাদ্রিদকে বিশ্বের সেরা ক্লাব উল্লেখ করে ব্রাজিল ও টটেনহ্যাম তারকা রিচার্লিসন বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব এবং প্রত্যেক খেলোয়াড় ক্লাবটির জার্সি গায়ে জড়াতে চায়। কিন্তু আমারও একটি ক্লাব আছে, চুক্তি আছে। আমাকে প্রমাণ করতে হবে টটেনহ্যাম কেন আমাকে উচ্চ মূল্যে কিনেছে। তবে যেকোনো খেলোয়াড়ের স্বপ্ন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা।’

‘জাতীয় দলের সবাই জানে আমি গোল করতে পটু’

গোলডটকমকে রিচার্লিসন বলেছেন নিজের গোল করার ক্ষমতার কথা। কাতার বিশ্বকাপে চার ম্যাচে ৩ গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘আমার জন্য ভালো একটি বিশ্বকাপ ছিল, যদিও আমি শিরোপা জিততে পারিনি। এ ছাড়া জাতীয় দলের সবাই জানে আমি গোল করতে পটু।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা