× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোলিং অনুশীলনে সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ২৩:৫৫ পিএম

বোলিং অনুশীলনে সাকিব

আঙুলের ইনজুরির কারণে নেই ঢাকা টেস্টে। তবুও মিরপুরে দেখা মেলে সাকিব আল হাসানের। এতদিন তার কাজটা ছিল নিজের ফিটনেস নিয়ে। আজ অবশ্য ফিটনেসের পাশাপাশি বোলিংয়েও নিজেকে ফেরানোর প্রস্তুতি নেন। আঙুলের ব্যান্ডেজ খোলা হয়েছে। তাতে স্পষ্ট হয়ে উঠেছে এখন শুধু ফিট হয়ে মাঠে ফেরার অপেক্ষা।

আরও পড়ুন : এলপিএলে মিঠুন

ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডান হাতের আঙুলের চোটে পড়েন। ইনজুরি নিয়েই যুক্তরাষ্ট্রে যান ছুটি কাটাতে। ছুটিতে থাকা সাকিব হারান নিজের ফিটনেস। তাই আগেভাগে দেশে ফিরে কাজ শুরু করেন ফিটনেস নিয়ে। এখন অপেক্ষা তার মাঠে ফেরার।

আজ মিরপুরের ইনডোরে ছোট রানআপে বোলিং শুরু করেন। এর আগে অবশ্য এক জায়গায় দাঁড়িয়ে বোলিং করেন। বোলিংয়ের লাইন-লেন্থ ঠিক আছে কি না সেদিকে নজর রাখেন। পরে বোলিংয়ের সময় নিজের ল্যান্ডিং নিয়ে কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কাজ করেন। তার বোলিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, কোনো ধরনের অসুবিধা ছাড়াই বোলিং করতে পারছেন। তাকে প্রায় সাত ওভারের মতো বোলিং করতে দেখা যায়।

সাকিবের ইনজুরি নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ জানায়, ইনজুরিমুক্ত আছেন। এখন তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে ধীরে বাড়বে তার বোলিংয়ের চাপ। ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এমনটাই প্রত্যাশা করছে। ঈদের পর আগামী ৫ জুলাই থেকে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ থেকেই সাকিবকে পাওয়ার আশা বাংলাদেশ দলের। ওই অনুযায়ীই নিজেকে প্রস্তুত করছেন এই অলরাউন্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা