× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিএলে মিঠুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ২৩:২৫ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ২৩:২৯ পিএম

এলপিএলে মিঠুন

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরে নিলামে দল পেয়েছেন বাংলাদেশ ব্যাটার মোহাম্মদ মিঠুন। ভিত্তিমূল্য ২০ হাজার ডলারে গল গ্লাডিয়েটর্সের হয়ে প্রথমবারের মতো এলপিএলে খেলবেন তিনি। এর আগে দলটি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায়।

আরও পড়ুন : এশিয়ান চ্যাম্পিয়নস লিগের লাইসেন্স পেল বসুন্ধরা কিংস

এদিন প্রথম রাউন্ডের নিলামে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের নাম ডাকা হলেও তাদের নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। দুজনের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার।

পরে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে লিটন কুমার দাস, তারকা পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, সদ্য ডিপিএলে দারুণ ছন্দে থাকা আনামুল বিজয় ও নুরুল হাসান সোহানের নাম উঠলেও তাদের দলে টানতে আগ্রহ দেখায়নি কোনো দল।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে এবারের এলপিএল। যেখানে তিনটি ভেন্যুতে অংশ নেবে মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা