× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশন্স লিগের ফাইনালে ক্রোয়েশিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ২১:৪১ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৩ ১২:৪৫ পিএম

নেশন্স লিগের ফাইনালে ক্রোয়েশিয়া

সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে লুকা মদ্রিচ নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারায় ক্রোয়েশিয়া। এতে প্রথমবারের মতো উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠে ক্রোয়াটরা।

ঘরের মাঠের দর্শক সমর্থন কাজে লাগিয়ে এদিন অবশ্য ম্যাচে প্রথম লিড নিয়েছিল ডাচরাই। ম্যাচের ৩৪ মিনিটে ডনিয়েল মালেনের করা গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। বিরতিতে যাওয়ার আগে সেই গোল শোধ দেওয়ার চেষ্টা চালিয়েও পেরে ওঠেনি ক্রোয়াটরা।

দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি ক্রোয়াটরা। ম্যাচের ৫৫ মিনিটে ক্রোয়েশিয়ার আক্রমণে তালগোল পাকিয়ে ফেলে ডাচ রক্ষণ। পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। দলকে সমতায় ফেরান আন্দ্রেজ ক্রামারিক। এরপর এগিয়ে যাওয়ার পালা। ম্যাচের ৭২ মিনিটে মারিও পাসালিকের গোলে ম্যাচে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে চেষ্টা চালায় ডাচরা। কিন্তু সাফল্য আসছিল না। রক্ষণে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছিল ক্রোয়েশিয়া। যদিও শেষ রক্ষা হয়নি। ম্যাচের ইনজুরি টাইমে ডাচদের জন্য ত্রাতা হয়ে ওঠেন নোয়া ল্যাং। দারুণ গোলে দলকে সমতায় ফেরান তিনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যদিও সেখানে শেষ রক্ষা হয়নি তাদের। উল্টো হজম করতে হয়েছে আরও দুই গোল।

দলের জয়ে ভূমিকা রেখে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ৩৭ বছর বয়সি অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের হাতে। এই বয়সেও এত শক্তি কোথা থেকে পান, ম্যাচ শেষে মদ্রিচ জানিয়েছেন সেটিই, ‘আমি ফুটবলকে ভালোবাসি। এটাই আমার শক্তি ও চালিয়ে যাওয়ার প্রেরণা।’

ফাইনালে ওঠার পর ম্যাচের নায়ক মদ্রিচের প্রশংসা করেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ, ‘লুকা আমাদের শিরোপা এনে দিতে পারে। ফাইনালের পর সে সিদ্ধান্ত নেবে। তবে অবশ্যই তার দলে থাকা মানে আমরা অনেক ভালো দল, সে থাকলে দলের মান অনেক অনেক বেড়ে যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা