× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাই বিমানবন্দরে জাতীয় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা

ইউএই সংবাদদাতা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৮ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৩ পিএম

দুবাই বিমানবন্দরে জাতীয় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা। প্রবা ফটো

দুবাই বিমানবন্দরে জাতীয় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা। প্রবা ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে রাত ২টা ৫ মিনিটের দিকে তারা দুবাই ত্যাগ করেন। এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নারী ক্রিকেট দলকে উষ্ণ সংবর্ধনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, ধারাবাহিক জয় ও দলের নিয়মিত পারফরমেন্স নারী ক্রিকেট দলকে আরও বেশি উজ্জীবিত করবে। মাঠে ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে সবার সমর্থন পাওয়া যাচ্ছে তাতে খেলাধুলায় দেশের নারীরা আরও এগিয়ে যাবে।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা, অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলামসহ বিমান-সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

আবুধাবিতে ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।

প্রবা/এনএস/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা