× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজাত মাসুদের আনন্দ-বেদনার দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১০:০৫ এএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ১১:৩৯ এএম

নিজাত মাসুদের আনন্দ-বেদনার দিন

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে সাফল্য পান অভিষিক্ত পেসার নিজাত মাসুদ। উইকেটে থিতু হওয়ার আগে তার বলে আউট হয়ে ফেরেন জাকির হাসান। তাতেই নিজাত ২২তম বোলার হিসেবে অভিষেকে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি গড়েন।

আফগানদের ওই উল্লাসটা ছিল বাঁধভাঙা। সময় যত গড়িয়েছে, আফগানদের কপালে বেড়েছে চিন্তার ভাঁজ। বোলিংয়ে দারুণ শুরুর ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। আফগানদের উল্লাসটা পরিণত হয়েছে বিষাদে।

গতকাল ঢাকা টেস্টের প্রথম দিনে আফগান বোলাররা ওভার স্টেপিংয়ে নো বল করেছেন ১৫ বার; যার ১১টিই এসেছে দুই স্পিনার জহির খান ও আমির হামজার কাছ থেকে। নিজাত মাসুদ নিজে ৩টি নো বল করেছেন। ইয়ামিন আহমদজাই করেছেন একবার। নো বলের সঙ্গে ধারহীন বোলিং আফগানদের ডুবিয়েছে। সেই ফায়দা লুটেছেন বাংলাদেশের ব্যাটাররা। তাই টেস্টে নিজের প্রথম বলেই উইকেট শিকারের রেকর্ড গড়েও খুব একটা স্বস্তিতে নেই নিজাত মাসুদ।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার কোনো বোলার টেস্ট অভিষেকে প্রথম বলেই পান উইকেট শিকারের আনন্দ। নিজাতের আগে বাংলাদেশের বিপক্ষে এ কীর্তি ছিল শ্রীলঙ্কার চামিলা গামাগের। ২০০৪ সালে কলম্বো টেস্টে গামাগে মোহাম্মদ আশরাফুলকে আউট করে গড়েন এ কীর্তি।

কোনো বাংলাদেশি বোলার অবশ্য এখনও টেস্ট অভিষেকের প্রথম বলে উইকেট নিতে পারেননি। ওয়ানডেতে অভিষেকের পর প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি আছে ৩০ জনের। সে তালিকায় আছে মোসাদ্দেক হোসেনের নাম। টি২০-তে ২৫ জন আছেন এ তালিকায়।

সেখানেও নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। এমন দারুণ এক কীর্তির পর দল ভালো সময় পার করবে, এমনটাই তো আশা ছিল নিজাতের। কিন্তু তা আর হলো কই? ১৩ ওভারে ৬৭ রানে ২ উইকেট। ইকোনমি ৫-এর ওপরে। এমন খরুচে বোলিং বিশ্লেষণে কি আর মন ভালো থাকে?

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা