× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ২০:৩৭ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ২১:২৯ পিএম

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত

ভারতকে হারিয়ে ২০২১-২৩ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। সপ্তাহ পেরোয়নি তার মধ্যেই ফের ২০২৩-২৫ চক্রের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে তিনটি করে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে একে অন্যের মোকাবিলা করবে দলগুলো। আসরের ফাইনাল হবে লর্ডসে ২০২৫ সালে।

শুক্রবার (১৬ জুন) ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। সিরিজে পাঁচটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া মোট ৯টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে ইংল্যান্ড। হোম ও অ্যাওয়ে মিলিয়ে মোট ২১টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ম্যাচ সংখ্যায় পরের অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। দুদলই খেলবে সমান ১৯টি করে ম্যাচ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশ ম্যাচ খেলবে মোট ১২টি। প্রত্যেক সিরিজে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। এরপর নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে। অন্যদিকে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফরে দুটি করে মোট ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ।


যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত প্রতিটি টেস্টে জয়ের জন্য ১২ পয়েন্ট পাবে একটি দল, ড্রয়ের জন্য প্রতিটি দল পাবে চার পয়েন্ট। হারলে কোনো পয়েন্ট পাবে না। অন্যদিকে স্লো ওভার রেটের জন্য কাটা হবে পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা