প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৩:৩৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩ ১৩:৪১ পিএম
৩৫তম ওভারের শেষ বলে জহির খানের বলে একরান নিয়ে সন্তুষ্ট ছিলেন বাংলাদেশের দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। তবে ওভার থ্রোতে তাদের সামনে আসে আরও রান নেওয়ার সুযোগ। দুইবার ওভার থ্রোতে নিয়ে নেন চার রান। তাতেই এক বলে দৌড়ে পাঁচ রান নেন। এই পাঁচ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন মাহমুদুল হাসান জয়।
ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান শুরু থেকেই খেলছেন ধীরগতিতে। একদম টেস্ট মেজাজে খেলা জয় তুলে নিয়েছে তৃতীয় হাফ সেঞ্চুরি। ১০৬তম বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৮ টি চার। এখনও কোনো ছক্কা হাঁকাননি এই ক্রিকেটার।
প্রায় এক বছর পর টেস্টে খেলতে নেমেছেন জয়। সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে পারফর্ম করে দলে ফিরেছেন তিনি। সাদা পোশাকে নিজের প্রত্যাবর্তন রাঙালেন হাফ সেঞ্চুরি করে।