× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সে মেসি প্রাপ্য সম্মান পাননি: এমবাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৩:২২ পিএম

ফ্রান্সে মেসি প্রাপ্য সম্মান পাননি: এমবাপে

পিএসজিতে একসঙ্গে দুবছর কাটিয়েছেন, ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবের বহু জয়ের নায়কও দুজন। লিওনেল মেসি ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন ফ্রেঞ্চ ডেরা, আক্রমণের ভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপে ছাড়ছি-ছাড়ব করেই আছেন প্যারিসে। মেসি চলে যাওয়ার পর এমবাপে প্রথমবার তাকে নিয়ে কথা বলেছেন লা গেজেত্তার সঙ্গে। ফ্রেঞ্চ স্টাইকার বলেছেন, মেসি ফ্রান্সে প্রাপ্য সম্মান পাননি।

মেসিকে প্রশংসায় ভাসিয়ে এমবাপে বলেছেন, ‘মেসি ফুটবল ইতিহাসের অন্যতম। এটা কখনওই শুনতে ভালো লাগে না যে তার মত কেউ চলে যাচ্ছেন।’

ফ্রান্সের ক্লাবটির হয়ে ভালো-খারাপ দুটো সময়ই দেখেছিলেন মেসি। ক্লাবের সমর্থকদের দুয়োও শুনেছিলেন। সেই বিষয়টি টেনে এনে এমবাপে বলেছেন ফ্রান্স মেসিকে মুল্য দিতে পারেনি, ‘আমি এখনও বুঝতে পারছি না তার চলে যাওয়াতে মানুষ এত স্বস্তি কেন প্রকাশ করেছে! যে যতটা প্রাপ্য ততটা সম্মান এখানে পায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা