প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১১:২০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩ ১১:৪৫ এএম
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন আসরে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে একই দলে মার্কি ক্যাটাগরিতে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল।
২০১৯ সাল থেকে প্রায় তিন বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে কানাডাভিত্তিক এ লিগ। ২০ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে হবে এবারের আসর। ১৬ জন করে খেলোয়াড় থাকবেন ছয় দলের এ টুর্নামেন্টে। এর মধ্যে দুজন হবেন আইকন ক্রিকেটার।
মঙ্গলবার এ গ্লোবাল টি২০ লিগের তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়। মন্ট্রিয়েল টাইগার্স ফ্র্যাঞ্চাইজিতে সাকিব, রাসেল ছাড়াও খেলবেন মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, হরভজন সিং, ক্রিস গেইল, ভ্যান ডার ডুসেনের মতো তারকারা।