× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানইউ কিনে নিয়েছেন কাতারের শেখ জসিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১০:৩৪ এএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১১:৩৫ এএম

ম্যানইউ কিনে নিয়েছেন কাতারের শেখ জসিম

গ্লেজার পরিবারের থেকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিতে দৌড়ে এগিয়ে ছিলেন কাতারের শেখ জসিম বিন হামাদ বিন খলিফা আল থানি। কাতারের আমিরের বড় ভাই ও কাতার ইসলামিক ব্যাংকের চেয়ারম্যানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রিটিশ ধনকুবের ও ইনিয়স গ্রুপের চেয়ারম্যান স্যার জিম র‍্যাটক্লিফ। তাকে পেছনে ফেলে অবশেষে ম্যানচেস্টারের ক্লাবটি কিনে নিয়েছেন শেখ জসিম। যদিও এখন পর্যন্ত ম্যান ইউর অফিসিয়াল ওয়েবসাইট কিংবা শেখ জসিম, কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবে কাতারের পত্রিকা আল-ওয়াতান খবর দিয়েছে, শেখ জসিমের সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে গ্লেজার পরিবার। শেখ জসিমের ঘনিষ্ঠজন এবং কানাডিয়ান-কাতারি বিজনেস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জাইদ আল-হামদান নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করে শেখ জসিমকে অভিনন্দনও জানিয়েছেন।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, গ্লেজার পরিবারের হাত থেকে ইউনাইটেডের পুরো মালিকানা কিনতে ৫৫০ কোটি পাউন্ড প্রস্তাব করেছিলেন শেখ জসিম। তখন প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৬০০ কোটি পাউন্ড চেয়েছিল গ্লেজার পরিবার। এর পরও দুই পক্ষের আরও দরকষাকষি হয়েছে। শেষ পর্যন্ত কত দামে জসিম ইউনাইটেড কিনেছেন, তা অবশ্য জানাতে পারেনি কোনো গণমাধ্যম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা