× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনিয়ন ব্যাংককে ২৫ লাখ টাকা পুরস্কার দিল রূপায়ণ গ্রুপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২২:৫৩ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২২:৫৪ পিএম

ইউনিয়ন ব্যাংককে ২৫ লাখ টাকা পুরস্কার দিল রূপায়ণ গ্রুপ

প্রথমবারের মতো অনুষ্ঠিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিয়ন ব্যাংক। সেই শিরোপা জয়ের পুরস্কার পেল এবার তারা। ইউনিয়ন ব্যাংককে ২৫ লাখ টাকা পুরস্কার দিয়েছে দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ। 

আরও পড়ুন : টেস্টের দেড়শ বছর পূর্তিতে ওয়ার্নকে স্মরণ

গতকাল রবিবার রাজধানীর মহাখালীর রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয়ে ইউনিয়ন ব্যাংককে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানেই অর্থ পুরস্কার বুঝে পেয়েছে দলটি। রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে পুরস্কারের চেক তুলে দেন।

এ সময় ইউনিয়ন ব্যাংকের সব সদস্য ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, খেলাধুলাসহ নানা সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কাজ করছে রূপায়ণ গ্রুপ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। 

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী বলেন, ব্যাংকিং খাতে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টে আগামীতেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে শক্তিশালী টিম গঠন করবে ইউনিয়ন ব্যাংক। খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করবেন বলেও জানান ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপ ও ইউনিয়ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা