× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিনায়কত্ব নিয়ে দ্বিধান্বিত ছিলেন না লিটন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৪:২৮ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৮:৩৫ পিএম

অধিনায়কত্ব নিয়ে দ্বিধান্বিত ছিলেন না লিটন

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নেই সাকিব আল হাসান। সহ-অধিনায়ক হওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে লিটন দাসের কাঁধে চেপেছে দায়িত্ব। তবে দল ঘোষণার আগে গুঞ্জন তৈরি হয়েছিল অধিনায়কত্ব নিয়ে দ্বিধায় ছিলেন না তিনি।

সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই নিয়ে কথা বলেন লিটন। সেখানে বলেন, ‘না এমন কিছু ছিল না। আপনি যখন সহ-অধিনায়ক থাকবেন অনেক সময় দেখা যায় সাকিব ভাই অফ ফিল্ডে চলে যায় সে জায়গায় আমাকে করতে হয়েছে। এক দুই ওভার হলেও করেছি। এটা নিয়ে কখনও চিন্তা হয়নি।’

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট নিয়ে লিটন বলেন, ‘দেখেন, রশিদ থাকলেও যেভাবে সিরিয়াসভাবে নিতাম। এখনও সেইভাবে নিয়ে আমরা আগাবো। টেস্ট ক্রিকেটে আমরাও অনেক গ্যাপে আছে। আমার মনে হয় যে, আমরা একদিক থেকে ভালো যে অনেকদিন ধরে টেস্ট ক্রিকেট খেলতেছি। ম্যাচুউরিটি লেভেলটা ভালো।’

আগামী ১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের আগে আজ বৃষ্টির কারণে অনুশীলন করবে না বাংলাদেশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা