প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩ ২১:০৩ পিএম
অসম্ভব লক্ষ্য ছোঁয়ার মিশনে ভারতকে সাহস যুগিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। তার সঙ্গে ছিলেন আজিঙ্কা রাহানে। ফাইনালের পঞ্চম দিনে দুজনে সাজঘরে ফিরে যেতেই ফের বিপদে পড়ে গেছে রোহিত শর্মার দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে ভারত। জয়ের জন্য তাদের আরও দরকার ২২৬ রান।
আরও পড়ুন - ইতিহাস গড়তে এক কদম দূরে জোকো
তবে হাতে আছে মাত্র চার উইকেট। টেস্টে যেটা করা প্রায় অসম্ভব। ফলে একটু একটু করে ভারত যেন এগিয়ে যাচ্ছে হারের দিকে। আর জয়ের সুবাস যেন পাচ্ছে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভারতের বাকি চার উইকেট তুলে নিলেই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে যাবে অজিরা।
ব্যাটিং দৃঢ়তা দেখিয়েও এক রানের জন্য ফিফটির দেখা পাননি কোহলি। ৭৮ বলে ৭ বাউন্ডারিতে ৪৯ রান নিয়ে ফেরেন তিনি। আর ১০৮ বল খেলে ৭ বাউন্ডারিতে ৪৬ রান তুলে সাজঘরের পথ ধরেন রাহানে। ২৩ রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন শ্রীকর ভারত।
৩ উইকেটে ১৬৪ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ভারত। চতুর্থ দিনের অপরাজিত ব্যাটার কোহলি নিজের ৪৪ রানের ইনিংসের সঙ্গে যোগ করেন মাত্র ৫ রান। ২০ রানের ইনিংসে ২৬ রান যোগ করেন রাহানে।