× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাস গড়তে এক কদম দূরে জোকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৫:৫২ পিএম

ইতিহাস গড়তে এক কদম দূরে জোকো

‘সেরা হতে চাইলে, সেরা কাউকে হারাতে হবে’- যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত মিশ্র মার্শাল আর্টিস্ট ডোনাল্ড অ্যান্টনি সেরোনের উক্তিটির মর্মার্থ বুঝতে পারবেন নোভাক জোকোভিচ। রাফায়েল নাদালকে টপকে এককভাবে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়তে চাইলে সার্বিয়ান তারকাকে বিশেষ কিছুই করতে হবে।

আরও পড়ুন : চ্যাম্পিয়নস লিগ জিতে আলভারেজের বিশ্ব রেকর্ড

আজকের ফাইনালে হারাতে হবে ফ্রেঞ্চ ওপেনের আগেরবারের রানারআপ ক্যাসপার রুডকে। সেবার রাফায়েল নাদালের বিপক্ষে হার, এবার রুডের সামনে জোকোভিচ। সময়ের সেরা দুই টেনিস খেলোয়াড়ের বিপক্ষে লাল সুরকির কোর্টে লড়াইটাও জমাতে চান নরওয়েজিয়ান রুড। নাদালকে টপকানোর জন্য তাই জোকোর বাধাটাও বেশ বড়।

সেমিফাইনালে আলেক্সান্ডার জেরেভকে দাঁড়াতেই দেননি রুড। ৬-৩, ৬-৪, ৬-০ সেটে ম্যাচ জিতে নেন নরওয়ের খেলোয়াড়। গত বছর দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালও খেলেছিলেন তিনি। একটিও জিততে পারেননি। জেরেভকে ২ ঘণ্টা ৯ মিনিটে উড়িয়ে দিয়ে জোকোভিচের সামনে পড়েছেন রুড। ফাইনাল নিশ্চিতের পর নরওয়ে তারকা বলেছেন, ‘আমি বেশি ভাবিনি। কোর্টে নেমে নিজের মতো খেলতে চেয়েছিলাম। খুব বেশি আবেগ কাজ করেনি। এটা প্রতিযোগিতার শেষ দিক।’

২০০৫ সালে ফরাসি ওপেনে অভিষেক হয় রাফায়েল নাদালের। চোট সত্ত্বেও কোনোবার এই টুর্নামেন্ট ছেড়ে দেননি। ক্যারিয়ারে রেকর্ড ২২টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ১৪টিই নাদাল জিতেছেন রোলাঁ গারোর লাল মাটির কোর্টে। অভিষেকের পর এই প্রথম ফরাসি ওপেনে লাল মাটির কোর্টে দেখা যায়নি নাদালকে। সেই সুযোগ দুই হাতে লুফে নিয়েছেন জোকো। অপেক্ষা এবার রেকর্ড ভেঙে নতুন করে গড়ার। এর আগে দুবার (২০১৬ ও ২০২১) ফরাসি ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন জোকো।

রোলাঁ গারোর লাল দুর্গে আরও একবার ফাইনালে উঠেছেন ৩৬ বছরের জোকোভিচ। রবিবারের ফাইনালে রুডের বিপক্ষে জিততেই নাদালকে ছাপিয়ে যাবেন জোকো, রয়েছেন মাত্র এক কদম দূরে।

প্যারিসে শুক্রবার রাতে সেমিফাইনালে চোটের কারণে দুবার ম্যাচ থেকে ছিটকে পড়ার আশঙ্কা জাগে ২০-বর্ষী আলকারাজের। সুযোগ কাজে লাগান ফর্মে থাকা জোকো- ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে সহজেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন সার্বিয়ান তারকা। তরুণ কার্লোস আলকারাজকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর জোকোভিচ বলেছেন, ‘সবার প্রথমে বলতে চাই যে কার্লোসের ভাগ্য খারাপ ছিল। এই পর্যায়ে চোট ও শারীরিক সমস্যা কোনোভাবেই কাম্য নয়। তার জন্য আমার খারাপ লাগছে। আশা করি, সে সেরে উঠবে এবং দ্রুত কোর্টে ফিরবে। সে জানে যে সে কতটা তরুণ। তার সামনে লম্বা সময় রয়েছে এবং সে এই টুর্নামেন্ট অনেকবার জিতবে।’

নাদালকে টপকে এককভাবে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়ার বিষয়ে জোকো বলেছেন, ‘ফাইনাল নিশ্চিত করে অনেক আনন্দিত। আমি অনুভব করতে পারছি, এটা বড় সুযোগ। যে খেলাটি ভালোবাসি সেখানে অবিশ্বাস্য রেকর্ড গড়ার সামনে আছি। টেনিস আমাকে দুই হাত ভরে দিয়েছে। আমি ফাইনাল নিয়ে খুব বেশি প্রতিজ্ঞাবদ্ধ। আরেকটি ধাপ বাকি। আশা করি ট্রফিটা আমিই উঁচিয়ে ধরব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা