× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিটির বিপক্ষে শক্তভাবে লড়ে খুশি ইনজাগি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৩:৫৭ পিএম

সিটির বিপক্ষে শক্তভাবে লড়ে খুশি ইনজাগি

গতকাল রাতের আগ পর্যন্ত ইন্টার মিলানের হয়ে ফাইনালে অপরাজিত ছিলেন সিমোনে ইনজাগি। আগের পাঁচটি ফাইনালের সবকটিতেই শিরোপা উঁচিয়ে ধরেছিলেন নেরাজ্জুরিদের বস। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে সেই গর্বের রেকর্ড খুঁইয়েছেন। কিন্তু শক্তিশালী সিটির চোখে চোখ রেখে লড়তে পেরে খুশি ইনজাগি।

ফাইনালে খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে ইন্টার কোচ বলেন, ‘আমি একজন খেলোয়াড়ও বের করতে পারব না যে খারাপ খেলেছে। খেলোয়াড়রা পুরো বিশ্বকে দেখিয়েছে সিটির মতো দলের বিপক্ষে কতটা শক্তভাবে দাঁড়িয়েছে তারা। প্রতিপক্ষ হিসেবে সিটি কেমন সেটা সবাই জানে।’

চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিতেছে ইন্টার। সিরি আ’তে পয়েন্ট টেবিলে তিনে থেকে মৌসুম শেষ করেছে। তাতেই খুশি ইনজাগি, ম্যাচ হেরে খেলোয়াড়দের আলাদা করে সমর্থনও দিয়েছেন, ‘ম্যাচ শেষে খেলোয়াড়দের একে একে বুকে টেনে নিয়েছি। ম্যাচটি অসাধারণ ছিল। আমাদের সমর্থকরা আসলে ভিন্ন একটি ফল চাইছিল। আশা করি দলটি আজ রাতে যেভাবে খেলেছে তাতে তারা খুশিই হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা