× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ জিতে আলভারেজের বিশ্ব রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৩:১৩ পিএম

চ্যাম্পিয়নস লিগ জিতে আলভারেজের বিশ্ব রেকর্ড

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। এবার জিতলেন চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। জুলিয়ান আলভারেজের ঝুলিতে চলতি মৌসুমে ঢুকেছে আরও কয়েকটি শিরোপা। ৬ মাসের ব্যবধানে বিশ্বকাপ ও ক্লাব ফুটবলের ট্রেবল জিতে ইতিহাসও গড়েছেন ২৩ বর্ষী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আলভারেজ ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি একই মৌসুমে বিশ্বকাপ ও ট্রেবল জিতলেন। তার আগে মাত্র ৯ জন ফুটবলার বিশ্বকাপ ও ঘরোয়া ডাবল জিতেছিলেন। তবে কেউই ট্রেবল জিততে পারেননি। আলভারেজ বিশ্বের মাত্র ১০ম ফুটবলার হিসেবে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদকে সাবধান হতে বলেছেন গার্দিওলা

একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে গ্রেড মুলার, উলরিচ হোয়েনেস, পল ব্রেটিনার, জোসেফ মেয়ার, ফ্র্যাঞ্জ বেকেনবুয়ার এবং হ্যান্স জর্জ শোয়ারজেনবেকের। ১৯৯৮ সালে ক্রিস্টিয়ান কারিমবেও, ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রবার্তো কার্লোস এবং ২০১৮ সালে ফ্রান্সের রাফায়েল ভারানেরও আছে এই রেকর্ড। কিংবদন্তিদের পাশে এবার জায়গা করে আলভারেজ।

মাত্র ছয় মাসের ভেতর চারটি ট্রফি বড় ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন আলভারেজ। সিটির হয়ে ২০২২-২৩ মৌসুমে দ্বিতীয় সর্বাধিক ১৭ গোল করেন। কাতার বিশ্বকাপে চারবার লক্ষ্যভেদ করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই তরুণ ফরোয়ার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা