× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুশীলনে ফিরেছেন লিটন-তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১১:২২ এএম

অনুশীলনে ফিরেছেন লিটন-তামিম

ইনজুরি শঙ্কায় আছেন তামিম ইকবাল ও লিটন দাস। আফগানিস্তান সিরিজের আগে বাংলাদেশ দলের ক্যাম্পের শেষ কয়েকদিন অনুশীলনে ছিলেন না তারা। তখন জানা যায়, দুইজনই ইনজুরি সমস্যায় ভুগছেন। সেই সমস্যা কাটিয়ে আজ অনুশীলনে ফিরেছেন তারা।

আজ সকালে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সেখানে ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায় তামিমকে। অন্যদিকে লিটনকে দেখা যায় উইকেট কিপিং করতে। 

এর আগে বিসিবির প্রধান চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছিলেন, পুরোনো পিঠের চোটে ভুগছেন তামিম। ওই চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। অন্যদিকে সাকিবের বদলি হিসেবে অধিনায়কত্ব পাওয়া লিটন দাস জ্বরে ভুগছিলেন। সুস্থ হয়েই অনুশীলনে ফিরেছেন।

বাংলাদেশ দলের অনুশীলন শেষে বিকেলে অনুশীলন করবে আফগানিস্তান দল। গতকাল ঢাকায় আসা আফগানরা আজ ঐচ্ছিক অনুশীলন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা