× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্ন বাস্তব করেও ঘোরাচ্ছন্ন গার্দিওলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১০:৪৮ এএম

স্বপ্ন বাস্তব করেও ঘোরাচ্ছন্ন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা পেপ গার্দিওলা প্রায়ই বলে আসছিলেন, ‘ইউরোপ সেরা হওয়া স্বপ্নের।’ গতকাল রাতে ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারিয়ে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েও একই শব্দ আওড়ালেন সিটির বস, ‘স্বপ্ন—যেন ঘোর লাগা অবস্থা।’

বায়ার্ন মিউনিখ থেকে ইংল্যান্ডে এসেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার খোঁজে। অধরা ট্রফিটি যেন মিলছিল না কিছুতেই। একবার খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হতে হয়েছিল। এবার আর তেমন কিছু হয়নি, স্বপ্নপূরণ হয়েছে গার্দিওলার, ‘শিরোপা জেতা একটা স্বপ্ন। ব্যাপারটা এমনই হবে। এসব অর্জন করতে হলে আপনাকে সবসময় স্বদিচ্ছার সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। ইচ্ছা পূরণের ক্ষেত্রে ‘ঘোরাচ্ছন্ন’ একটি ইতিবাচক শব্দ। তবে অবশ্যই এটি একটি স্বপ্ন।’

প্রতিযোগিতার বিচারে ট্রেবল জয় খুব কঠিন মানছেন গার্দিওলা। কিন্তু ইংলিশ ক্লাবের ইতিহাসে ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় দল হিসেবে সেটি করেও ফেলেছেন গার্দিওলা। এবার যেন তৃপ্তি, এখন কিছুটা স্বস্তি চাই, ‘আমি ক্লান্ত, শান্ত ও সন্তুষ্ট। পরের মৌসুম নিয়ে ভাবার মতো শক্তি আমার নেই, এটা অসম্ভব। আমাদের অনেক লম্বা বিরতি দরকার।’

সিটির হয়ে সব জেতা গার্দিওলা অবশ্য হাল ছেড়ে দিচ্ছেন না, পরের মৌসুমেও নতুন করে শুরু করার কথা জানিয়েছেন স্প্যানিয়ার্ড, ‘আমরা পরের মৌসুম শূন্য থেকে শুরু করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা