× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগ জিতে ম্যানসিটির ট্রেবল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ০৯:১১ এএম

আপডেট : ১১ জুন ২০২৩ ০৯:৩৪ এএম

চ্যাম্পিয়ন্স লিগ জিতে ম্যানসিটির ট্রেবল

অনেক প্রতীক্ষা শেষে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো ম্যানচেস্টার সিটির! রদ্রির গোলে ভাঙলো অচলায়তন। ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হল পেপ গার্দিওলার  ম্যানচেস্টার সিটি।

দানে দানে তিন দান, বুঝি একেই বলে। প্রিমিয়ার লিগ ও এফএ কাপ শিরোপার স্বাদ আগেই নেওয়া হয়েছে, বাকি ছিল কেবল চ্যাম্পিয়নস লিগ। এটি ছাড়া বড্ড অপূর্ণ ছিল ইতিহাদ। এক গাদা শিরোপা জিতলেও ইউরোপ সেরা হিসেবে কেউ মানতে চাচ্ছিল না ম্যানচেস্টার সিটিকে। এবার সেই শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসেছেন সিটি বস পেপ গার্দিওলা।

শনিবার রাতে ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে উয়েফা  চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ১-০ গোলে জিতেছে এই ইংলিশ ক্লাবটি!

ম্যাজিশিয়ান গার্দিওয়ালা বুঝিয়ে দিয়েছেন তিনি এখন ইউরোপের সেরা ফুটবল কোচ! তার কোচিংয়ে গত ৬ বছরে ইংলিশ ফুটবলে সিটি উড়ছে সাফল্যের হাওয়ায়। এই সময়ে তারা জিতেছে টানা তিনবারসহ মোট পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা। বাকি ছিল একটি ট্রফি, সেটিও পেয়ে গেলো তারা! 

আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ জিতে ম্যানচেস্টার সিটির ‘ট্রেবল’ পেয়ে গেলো, এই মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতে আগেই ঘরোয়া ‘ডাবল’ অর্জন করে ম্যান  সিটি। এবার ইউরোপ সেরা হয়ে ‘ট্রেবল’ জিতে নিলো তারা। ইংলিশ ফুটবলে দ্বিতীয় এবং ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রথম দল হিসেবে এমন স্বপ্নের কীর্তি গড়লো গার্দিওলার সিটি!

এদিন ম্যাচের প্রথমার্ধে বেশ কবার আক্রমণে গিয়েও সাফল্যের মুখ দেখেনি সিটি। সিটি সমর্থকদের মনেও দানা বাঁধতে শুরু করেছিল ২০২১ ফাইনালের দুঃসহ স্মৃতি। তবে শেষ পর্যন্ত সেটি হতে দেয়নি রদ্রি। ম্যাচের ৬৮ মিনিটে তার একমাত্র গোলে শিরোপা জয়ের গর্জন উঠে ইস্তাম্বুলের আতার্তুক স্টেডিয়ামে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সমর্থকরা অপেক্ষায় ছিল শেষ বাঁশি বাজার। ইন্টার মিলানও চেষ্টা কম চালায়নি। সান সিরোয় ট্রফি নিয়ে যাওয়ার পণ করে মাঠে নেমে ছিল তারাও। যদিও শেষ পর্যন্ত তা করে দেখাতে পারেনি ইনজাঘির দল।

ম্যাচের জয়ের পর গার্দিওলা জানিয়েছেন, এই মৌসুমের চ্যাম্পিয়ন তাঁর দলেরই প্রাপ্য, ‘এটা নিয়তিই ঠিক করে রেখেছিল, আমরা জিতব এবার। পুরো টুর্নামেন্টেই আমরা দারুণ খেলেছি।’

ফাইনালে সিটির নায়ক রদ্রি বলেন, ‘আমি খুবই আবেগাপ্লুত। স্বপ্ন সত্যি হলো আমাদের। আমাদের এই সমর্থকেরা কেউ ২০ বছর, কেউ ৩০ বছর, কেউ ৪০ বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিল। আমি তো মাত্র ৪ বছর হলো এসেছি। আমাদের সবার স্বপ্নপূরণ হলো আজ।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা