× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চমক রেখে শ্রীলঙ্কার দল ঘোষণা, নেই ম্যাথিউস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১১:১৪ এএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১২:০৯ পিএম

চমক রেখে শ্রীলঙ্কার দল ঘোষণা, নেই ম্যাথিউস

আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি ঘরের মাঠে ২১ বলে ১২ রান করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কা সেই ম্যাচে পরাজয়ও দেখেছিল। সিরিজে পরের দুই ম্যাচে একাদশে ছিলেন না অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার। এবার বিশ্বকাপ বাছাইয়ের দল থেকেও তাকে বাদ রাখা হয়েছে। চলতি বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশগ্রহণ করতে বাছাই পর্বের বাধা টপকাতে হবে শ্রীলঙ্কাকে। সে লক্ষ্যে চমক রেখে ১৫ সদস্যের দল দিয়েছে লঙ্কানদের ক্রিকেট বোর্ড (এসএলসি)।

শ্রীলঙ্কার ঘোষিত দলে বড় চমক মাথিশা পাথিরানা। আইপিএলে নজর কেড়ে বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেয়েছেন তিনি। চলতি বছর দুই বছর পর দলে ডাক পাওয়া অভিজ্ঞ ম্যাথিউসকে ছাড়াই জিম্বাবুয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ের মাটিতে বাছাই পর্বে অংশ নেবে মোট ১০টি দল। ১৮ জুন শুরু হবে এ পর্বের খেলা, চলবে ৯ জুলাই পর্যন্ত। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৯ জুন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, ভানিদু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, কাসুন রজিথা, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও দুশান হেমন্থ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা