× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাহানের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১০:৫৪ এএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১১:৪৮ এএম

রাহানের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

আজিঙ্কা রাহানেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ত্রাতা বললেও ভুল হবে না। তার ৮৯ রানের ইনিংস অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে লড়ার আশা জুগিয়েছে। লন্ডনের দ্য ওভালে রাহানের এমন দায়িত্বশীল ব্যাটিংয়ে ‍মুগ্ধ সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

রাহানের এমন দুর্দান্তভাবে ফিরে আসার প্রশংসা করেছেন দাদা খ্যাত গাঙ্গুলি, ‘রাহানে ১৮ মাস ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। ভারতে ব্যাটসম্যান হিসেবে ফিরে আসা এবং ভালো করা সহজ নয়। আমি এটা বুঝি। অতীতে অনেক প্রত্যাবর্তন হয়েছে কিন্তু এত দীর্ঘ সময়ের পরে এমন প্রত্যাবর্তন কখনও হয়নি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর ২০২২ সালের জানুয়ারি থেকে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন রাহানে। পরে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্ট এবং বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে পারেননি।

তবে রাহানে ফিরেছেন দুর্দান্তভাবে। যখন ভারতের খুব প্রয়োজন তখন তিনি ব্যাট হাতে লড়েছেন, দলকে লড়তে সহায়তা করেছেন। অন্যরা যখন ওভালের পিচে ধুঁকছিলেন তখন রাহানের রান করার কৃতিত্ব দিয়েছেন সৌরভ, ‘আপনি এই পিচে ব্যাট করতে পারবেন, রাহানেকে অনেক কৃতিত্ব, তিনি দুর্দান্ত এবং শার্দূল ঠাকুরও ভালো করেছেন। ভারতের হয়ে ভালো ব্যাটিং করেছেন। এটা ভারতের জন্য ভালো লড়াই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা