× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সান সিরোতে উৎসবের স্বপ্ন ইনজাঘির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৩ ০৯:৫১ এএম

আপডেট : ১০ জুন ২০২৩ ০৯:৫৩ এএম

সান সিরোতে উৎসবের স্বপ্ন ইনজাঘির

ইতিহাসটাই বড় প্রেরণা ইন্টার মিলানের। শেষবার ২০০৯-১০ মৌসুমে সেমিফাইনাল খেলেছিল সান সিরোর দলটি। সেবার শিরোপাটাও এসেছিল ইতালিতে। তিনবার চ্যাম্পিয়নস লিগের ট্রফি উঁচিয়ে ধরা ইন্টার ১৩ বছর পর আবার আরেকটি ফাইনালে। স্বপ্নের এত কাছে এসে খালি হাতে ফিরতে রাজি নয় নেরাজ্জুরিরা।

আরও পড়ুন : ম্যানসিটির প্রথম নাকি ইন্টারের চতুর্থ?

চোখেমুখে খুশি আর কণ্ঠে আশা থাকলেও তাই প্রতিপক্ষকে সমীহ করছেন ইন্টার কোচ সিমোনে ইনজাঘি। কোনো ভুল নয়, প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে নিয়ে তাই পরিকল্পনাটাও করছেন যুৎসই। প্রত্যয়ী কণ্ঠে ইনজাঘি বলছেন, শিরোপা উৎসব হবে মিলানের সান সিরোতে।

সিটিজেনদের ট্রেবল জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া ‍খুব একটা সহজ নয় বলে মানছেন ইনজাঘি। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ১১টিতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ইন্টারও। গোলও হজম করেছে মোটে একটি। তাদের বড় শক্তি যে রক্ষণে তা ঢালাওভাবে শুনিয়েছেন নেরাজ্জুরিদের বস। ইনজাঘি জানেন সিটির দুর্বলতা, সেখানেই অস্ত্র খাটাচ্ছেন ইতালিয়ান বস- ‘সিটির কিছু দুর্বল দিক আছে। তবে আমাদের মাঠের প্রতিটি ইঞ্চি কভার করার জন্য ভালো পারফর্ম করতে হবে।’

ইস্তাম্বুলে পা রেখে পিছু ফিরে তাকাতে চান না ইনজাঘি। প্রায় এক যুগের আক্ষেপ গতবারই ঘুচিয়ে দিয়েছেন ইনজাঘি। রোমের স্তাদিও অলিম্পিক স্টেডিয়ামে ফিওরেন্টিনাকে হারিয়ে বাড়িয়ে নিয়েছেন ট্রফিসংখ্যা, কোপা ইতালিয়া জিতে ইনজাঘির কেবিনেটে যুক্ত হয়েছে সপ্তম ট্রফি। ২০১৭ সালের পর এখন পর্যন্ত নয়টি আসরের ফাইনালে মাত্র একটিতে হেরেছেন তিনি।

ইন্টার মিলানের হয়ে পাঁচটি ফাইনালের সবকটিতেই জিতেছেন তিনি। আনচেলত্তি, ক্যাপেলো, লিপ্পি, ডি মেত্রো এবং আল্লেজিরির পর সিরি এ’র কোনো ক্লাবকে ফাইনালে তুলেছেন। পরিসংখ্যানের খেরো খাতায় চোখ রাখা ইনজাঘির দৃষ্টি এখন ইস্তাম্বুলে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও নিজেদের করতে চান নেরাজ্জুরি বস, গড়তে চান আরেকটি ইতিহাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা