× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেট থেকে অবসর নিলেন জেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৫:৪৬ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৫:৪৭ পিএম

ক্রিকেট থেকে অবসর নিলেন জেসি

দেশের গণ্ডি পেরিয়ে আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করতে চলেছেন সাথিরা জাকির জেসি। হংকংয়ে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ পরিচালনা করবেন তিনি।  বাংলাদেশের নারী দলের স্পিন-অলরাউন্ডার এবার ঘোষণা দিয়েছেন ক্রিকেট ছেড়ে দেবার। তবে ক্রিকেটের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন জেসি।

বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও প্রথম নারী আন্তর্জাতিক আম্পায়ারও জেসি নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘অবশেষে এই দিনটি আসলো, যখন আমার নিঃশ্বাস আমাকে ত্যাগ করতে হবে। ক্রিকেট আমার স্বপ্ন, স্বপ্ন থেকে সত্যি, সত্যি থেকে বেঁচে থাকা আর আমার প্রতিটি নিঃশ্বাস এ মিশে গেছে। ২০০৭ থেকে এই ২০২৩ পর্যন্ত এই দীর্ঘ ১৬ বছর প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু সেই ২০০২ সালে বিকেএসপির মাঠেই আমার শুরু আর আজকে ২০২৩ ঠিক ২১ বছর পরে বিকেএসএপি মাঠেই শেষ।’

ক্রিকেটার হিসেবে অবসর নিলেও ক্রিকেটে থাকছেন জেসি। আম্পায়ারিংকে নতুন পেশা হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘আজকে আমি যা তার সবটাই ক্রিকেট থেকে পেয়েছি, তাই মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্রিকেট এর সাথেই থাকতে চাই। আরও ভালোভাবে ক্রিকেট এর সাথে থাকার জন্য আজকে খেলাটাকে বিদায় বলছি। কিন্তু থাকবো সবসময় ক্রিকেট মাঠের মাঝখানে।’

বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলেছেন ৩২ বর্ষী জেসি। ২০১৩ সালে দল থেকে বাদ পড়ার আর সুযোগ হয়নি জাতীয় দলে। ধারাভাষ্যে প্রতিভা মেলে ধরলেও ঘরোয়া লিগে নিয়মিত খেলে গেছেন এ স্পিন-অলরাউন্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা