× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোকুজ্জো চাননি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৩:০৪ পিএম

রোকুজ্জো চাননি

লিওনেল মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। কিন্তু ছোটবেলা থেকে এ ফুটবল জাদুকর বেড়ে উঠেছেন স্পেনের বার্সেলোনা শহরে। কঠিন অধ্যবসায় আর পরিশ্রমে বনে গিয়েছিলেন ক্লাব বার্সার প্রাণভোমরা। বার্সেলোনা এখন তার দ্বিতীয় প্রাণের শহর। যেখানে রয়েছে তার বিলাসবহুল বাড়ি। অবসর জীবনটা সেখানেই কাটানোর কথা তার।

তাই স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো মেসিকে জোরাজুরি করেছিলেন বার্সায় ফিরতে। কেননা, এ তারকা দম্পতির তিন ছেলেই পৃথিবীর আলো দেখেছে বার্সেলোনায়। শৈশবের শুরুটা কেটেছে কাতালুনিয়ার এ শহরে। তাদের পড়াশোনার গোড়াপত্তনও সেখানে।

স্প্যানিশ ভাষার কারণে সেখানে তাদের পড়াশোনা চলছিল ঠিকঠাক। কিন্তু ফ্রান্সে পারি দিতেই সমস্যায় পড়ে যায় মেসির ছেলেরা। এক ছেলে তো কোনোভাবেই ফ্রান্সের পড়াশোনার সঙ্গে তাল মেলাতে পারেনি। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রোকুজ্জো।

এ কারণে রোকুজ্জোর ইচ্ছা ছিল মেসি যেন স্পেনে ফেরেন। অন্তত বাচ্চাদের জন্য। কিন্তু সহধর্মিণী ও সন্তানদের কথা ভাবেননি মেসি। পিএসজি ছেড়ে মেসি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা