× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৩:০৮ পিএম

ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যাম

ফুটবলের মানুষ হওয়ায় স্বপ্ন ছিল এক দিন নিজেই একটা ক্লাবের মালিক হবেন। যেই ফুটবল জীবনে এত কিছু দিয়েছে, সেই ফুটবলকেও তার কিছুটা ফেরত দেবেন। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিয়েছেন ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম।

আরও পড়ুন : ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যাম

২০১৩ সালে পিএসজি থেকে ক্লাব ফুটবলকে বিদায় জানানোর পর যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ২০১৮ সালে একটি দল কেনেন তিনি। যার নাম ইন্টার মিয়ামি।

এক্ষেত্রে তার সহযোগী হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের দুই ধনকুবের জর্জ মাস ও জুসে মাস। বেকহ্যামের গড়া এই ক্লাবের হয়েই আগামীতে মাঠে দেখা যাবে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিকে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নাম লেখানোর পর ২০২০ সালে যাত্রা শুরু করে ক্লাবটি। বর্তমানে ইন্টার মিয়ামিতে মেসিই সবচেয়ে বড় তারকা। ২৯ দলের সকার লিগে ইস্টার্ন কনফারেন্সে দলটির অবস্থান তলানিতে। ১৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট তাদের। 

ইতোমধ্যেই ব্যর্থ কোচ ফিল নেভিলকে বরখাস্ত করে সে জায়গায় মেসির স্বদেশি কোচ জাভিয়ের ড্যামিয়ান মোরালেসকে বসিয়েছে মিয়ামি। কদিন আগে ক্লাবটিতে খেলে গেছেন মেসির সাবেক সতীর্থ গঞ্জালো হিগুয়েইন। আগামীতে আনার চেষ্টা করছে অ্যাঞ্জেল ডি মারিয়াকে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নিজেদের স্টেডিয়াম ডিআরভি পিএনকেও আগামীতে আরও সম্প্রসারিত করতে চায় বেকহ্যামের মিয়ামি। কেননা, মেসি যোগ দেওয়ার খবরে ইতোমধ্যেই দাম বেড়েছে ক্লাবটির ম্যাচের টিকিট- যা ৩০০ ডলার ছাড়িয়ে গেছে ইতোমধ্যেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা