× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজারার অভিজ্ঞতা নিয়ে সমালোচনায় শাস্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১১:২৫ এএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১২:২৫ পিএম

পূজারার অভিজ্ঞতা নিয়ে সমালোচনায় শাস্ত্রী

স্টক বোল্যান্ডের বলে শুভমন গিলের পর ক্যামেরুন গ্রিনের দুর্দান্ত ডেলিভারিতে ড্রেসিংরুমের পথ ধরেছিলেন চেতেশ্বর পূজারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দুই টপ অর্ডারের আউট নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। রোহিত-কোহলিদের সাবেক কোচ রবি শাস্ত্রী রীতিমতো প্রশ্ন তুলেছেন তাদের ফুটওয়ার্ক নিয়ে। গিল তরুণ বলে না হয় ভুল করেছেন, তাই বলে শত টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়েও পূজারা কেন এমনভাবে আউট হলেন তার সমালোচনায় মেতেছেন শাস্ত্রী।

পূজারা ও গিলের আউট কিছুতেই মানতে পারছেন না ভারতের সাবেক কোচ। দুই তারকার এ ধরনের আউট দেখে অবাক হয়েছেন। ম্যাচ শেষে শুভমনের আউটের ব্যাপারে বলেছেন, ‘শুভমনের সামনের পা সবে এগিয়ে ছিল। তখন তার বলের দিকে যাওয়া উচিত ছিল। আসলে তিনি এটিকে খেলতে চেয়েছিলেন এবং তারপর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ছেড়ে দেবেন। তার অফ-স্টাম্প উন্মুক্ত হয়ে গিয়েছিল। সামনের পা তখনও মিডল স্টাম্পে, এটি আসলে অফ-স্টাম্পের দিকে যাওয়া উচিত ছিল। সামনের পা বলের দিকে হওয়া উচিত ছিল। তিনি ভেবেছিলেন অফ-স্টাম্পের বাইরে ছিল। তার সিদ্ধান্তের একটি বড় ভুল।’

আরও পড়ুন : লিভারপুলে নাম লেখিয়ে অ্যালিস্টারের তর সইছে না

চেতেশ্বর পূজারার আউটে হতাশ হয়েছেন শাস্ত্রী। ইংল্যান্ডের মাঠকে অন্যদের থেকে ভালো করে চেনেন, যিনি দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের মাঠে কাউন্টি খেলছেন, তিনি কী করে এমন ভুল করেন তা দেখেই অবাক হয়েছেন শাস্ত্রী।

ভারতের সাবেক কোচ বলেছেন, ‘আমরা ইংল্যান্ডে বল ছাড়ার কথা বলি এবং সব সময় অফ -স্টাম্প কোথায় তা জানার কথা বলি। দেখুন, শুভমন তার ফুটওয়ার্ক নিয়ে একটু অলস। তিনি শিখবেন; তিনি এখনও শেখার জায়গায় আছেন। এখনও তরুণ, কিন্তু পূজারা! তার কাছ থেকে এটা দেখে খুবই হতাশ। বলের দিকে এবং বলের লাইন জুড়ে আরেকটু এগিয়ে যাওয়া উচিত ছিল তার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা