প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৩ ২৩:৩১ পিএম
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দিনের ব্যাটিংটা যুতসই না হলেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে আরও ১৪২ রান যোগ করে মোট ৪৬৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এরপর ওভালের সবুজ ঘাসের উইকেটে বোলিংয়েও আগুন জড়িয়েছে আজি বোলাররা। তাতে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৫১ রান জমা করে দিনের খেলা শেষ করেছে ভারত। দিন শেষে ৩১৮ রানে পিছিয়ে রোহিত শর্মার দল। উইকেটে আছেন রাহানে ও সৃকার ভারাত।
এদিন দ্বিতীয় দিনের শুরুতেই ফিরে যান আগের দিনের সেঞ্চুরি হাঁকানো ট্রাভিস হ্যাড। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬৩ রান। এরপর স্টিভেন স্মিথ শতরান পূর্ণ করে ফিরে যান ১২১ রানে। এর পর একমাত্র বলার মতো রানের দেখা পেয়েছেন অ্যালেক্স ক্যারি। ৪৮ রানে তিনি ফিরলে বাকিদের দাঁড়াতে দেয়নি ভারতীয় বোলাররা। এতে ৪৬৯ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ। দুটি করে উইকেট নিয়েছেন শার্দূল ঠাকুর ও মোহাম্মদ শামি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাবে দলীয় ৩০ রানে পরপর দুই ওপেনার রোহিত শর্মা ও সদ্য আইপিএল মাতানো শুভমান গিলকে ফেরায় আজি পেসাররা। এরপর হাল ধরতে পারেননি চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলিও। জাদেজাকে নিয়ে লড়াইয়ের আভাস দিচ্ছিলেন রাহানে। একটা সময় মনে হচ্ছিল ঝুঁকি ছাড়ায় বাকি দিনটা পার করে দেবেন দুজনে। তবে শেষ পর্যন্ত সেটি হতে দেয়নি নাথান লিয়ন। জাদেজাকে ফিফটি হাকানোর আগেই ৪৮ রানে সাজঘরে পাঠান এই স্পিনার। এরপর সৃকার ভারাতকে নিয়ে বাকি দিনটা পার করেন রাহানে। দিন শেষে রাহানে অপরাজিত আছেন ২৯ রানে।